ইফতার তহবিল
নিয়মিত অনুদান সংক্রান্ত যেকোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বা কোনো সমস্যা হলে, দয়া করে accord.adc2006@gmail.com - এ ইমেইল করুন
যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতার করাবে, তাকে সিয়াম পালনকারীর সমপরিমাণ সাওয়াব দেওয়া হবে। তাতে সিয়াম পালনকারীর সাওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না। (সুনান তিরমিযী, হাদীস ৮০৭; ইবনু মাজাহ, হাদীস ১৭৪৬)
নাছরুল উম্মাহ ফাউন্ডেশনের নিয়মিত কর্মসূচির মধ্যে ইফতার বিতরণ অন্যতম। দেশের প্রত্যন্ত অঞ্চলের অভাবী সিয়াম পালনকারীরা যেন রমাদানে নির্বিঘ্নে সিয়াম পালন ও ইবাদত-বন্দেগি করতে পারেন, সে লক্ষ্যে তাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করে থাকে ফাউন্ডেশন।
ব্যয়ের খাত
- ইফতার সামগ্রী ক্রয়
- পরিবহন
- বিতরণ
- ব্যবস্থাপনা ব্যয়
দুস্থ রোযাদারের পাশে দাঁড়ান
প্রত্যেক পরিবারকে এক মাসের ইফতার সামগ্রী দেয়া হয়। দুস্থ রোযাদারদের ইফতার করানোর এই মহতী উদ্যোগে শামিল হতে পারেন আপনিও।