যাকাত তহবিল
নিয়মিত অনুদান সংক্রান্ত যেকোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বা কোনো সমস্যা হলে, দয়া করে accord.adc2006@gmail.com - এ ইমেইল করুন
তোমরা নামায প্রতিষ্ঠা কর এবং যাকাত দাও। তোমরা নিজের জন্য পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে, তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু কর, নিশ্চয় আল্লাহ তা প্রত্যক্ষ করেন । (সূরা বাকারা, ১১০)
যাকাত ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের একটি এবং এটি দরিদ্রদের হক। কুরআনে যাকাত অনাদায়ে কঠোর শাস্তির কথা ঘোষণা করা হয়েছে।
যাকাত শুধু একটি ইবাদত নয়, বরং সমাজে অর্থনৈতিক বৈষম্য কমাতে এবং দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখে। স্থায়ীভাবে দারিদ্র্য দূরীকরণ যাকাতের মূল লক্ষ্য। আপনার যাকাতের মাধ্যমে সচল হতে পারে একটি অচল সংসারের চাকা এবং তাদের জীবনে আসতে পারে ইতিবাচক পরিবর্তন।
প্রতিষ্ঠালগ্ন থেকে নাসরুল উম্মাহ ফাউন্ডেশন দেশের দারিদ্র্য দূরীকরণে এবং টেকসই স্বাবলম্বীকরণে নিরলসভাবে কাজ করে আসছে।
ব্যয়ের খাত
আসুন একসাথে হাসি ফোটাই
যাকাতের মাধ্যমে সমাজ বদলের এই যাত্রায় আজই শরিক হোন। আপনার যাকাত হবে দুস্থ মানুষের উপার্জনের অবলম্বন।