স্বাবলম্বীকরণ
এই কার্যক্রমের আওতায় কর্মক্ষম দরিদ্রদের উপার্জন উপকরণ দেয়া হয়।
কার্যক্রমের বিবরণ
বেকার ও অদক্ষ নারী-পুরুষদের দক্ষ করে তোলার মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করা নাছরুল উম্মাহ ফাউন্ডেশনের অন্যতম অগ্রাধিকার। এই লক্ষ্যে ফাউন্ডেশন নিয়মিত স্বাবলম্বীকরণ প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এ প্রকল্পের আওতায় দরিদ্র ও উপার্জনক্ষম ব্যক্তিদের প্রয়োজনীয় প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক সহায়তা ও উপকরণ প্রদান করা হয়।
এই প্রকল্প বাস্তবায়নের প্রথম ধাপে যাচাই-বাছাইপূর্বক উপকারভোগী নির্বাচন করা হয়। দ্বিতীয় ধাপে প্রশিক্ষণপূর্বক পেশাভিত্তিক উপার্জন-উপকরণ বিতরণ করা হয়—যেমন সেলাই মেশিন, ভ্যানগাড়ি, দোকানের মালামাল, কৃষি উপকরণ ইত্যাদি।
নাছরুল উম্মাহ ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রকল্প শুধুমাত্র দুনিয়াবি উপার্জনকেই গুরুত্ব দেয় না। উপকরণ হস্তান্তরের পূর্বে সালাত, সিয়াম, হালাল-হারাম, পারিবারিক ও সামাজিক আচরণবিধি এবং ইসলামী জীবনের মৌলিক বিধানসমূহ শেখানো হয়, যাতে উপার্জনের পাশাপাশি তারা যেন ভালো মুসলিম ও নীতিবান মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে পারেন।
প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য
- দরিদ্রদের স্বাবলম্বীকরণ
- যাকাতের অর্থ প্রকৃত হকদারদের কাছে পৌঁছে দেয়া
উপকারভোগী
- উপার্জনক্ষম দরিদ্র জনগোষ্ঠী
ব্যয়ের খাত
- উপকরণ ক্রয়
- পরিবহন
- সার্বিক ব্যবস্থাপনা
প্রকল্পের এলাকা
- ৬৪ জেলার দারিদ্র্য বহুল এলাকা
মেয়াদ
- বার্ষিক একবার
হাত বাড়ান দরিদ্রদের প্রতি
গ্যালারি