রিটার্ন ও রিফান্ড নীতি

১. সাধারণ নীতি নাছরুল উম্মাহ ফাউন্ডেশন কোনো পণ্য বিক্রি করে না; তাই পণ্য ফেরত (রিটার্ন) প্রযোজ্য নয়। অনুদান প্রদানের পর তা ফাউন্ডেশনের কাছে আমানত হিসেবে গণ্য হয় এবং দ্রুত সংশ্লিষ্ট খাতে ব্যয় করা হয়। তাই সাধারণত অনুদান ফেরতযোগ্য নয়।

২. যে ক্ষেত্রে রিফান্ড দেওয়া হয়

    • একই অনুদান ভুলবশত একাধিকবার করা হলে (ডুপ্লিকেট পেমেন্ট)
    • ভুল পরিমাণ অনুদান করলে (যেমন ৫,০০০-এর বদলে ৫০,০০০ টাকা)
    • পেমেন্ট সম্পন্ন হয়নি অথচ আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে
    • আপনার অনুমতি ছাড়া আপনার কার্ড বা অ্যাকাউন্ট ব্যবহার করে অনুদান করা হলে

৩. যে ক্ষেত্রে রিফান্ড দেওয়া সম্ভব নয়

    • অনুদানের অর্থ ইতোমধ্যে প্রকল্পে ব্যয় বা বিতরণ করা হয়ে গেলে
    • যাকাত হকদারদের মাঝে বণ্টন হয়ে গেলে
    • কুরবানীর পশু ক্রয় বা ইফতার সামগ্রী কেনা হয়ে গেলে
    • শুধু মত পরিবর্তনের কারণে অনুরোধ

এসব ক্ষেত্রে আপনি চাইলে অনুদানটি অন্য তহবিলে স্থানান্তরের অনুরোধ করতে পারেন, যদি অর্থ এখনো ব্যয় না হয়ে থাকে (যাকাত শুধু যাকাতের খাতেই রাখা হবে)।

৪. কীভাবে আবেদন করবেন অনুদানের ৭ দিনের মধ্যে ০১৮১৬-১৪৬৬৯১ নম্বরে যোগাযোগ করুন। সাথে দিন: আপনার নাম, মোবাইল/ইমেইল, অনুদানের তারিখ ও পরিমাণ, ট্রানজেকশন আইডি এবং রিফান্ডের কারণ।

৫. প্রক্রিয়াকরণের সময় আবেদন যাচাইয়ের পর অনুমোদিত রিফান্ড ৭–১০ কর্মদিবসের মধ্যে যে মাধ্যমে অনুদান করা হয়েছিল সেই মাধ্যমেই ফেরত দেওয়া হবে। ব্যাংক বা পেমেন্ট প্রদানকারী প্রতিষ্ঠানের নিজস্ব প্রক্রিয়ার কারণে আরও কিছু সময় লাগতে পারে। পেমেন্ট গেটওয়ের বা ব্যাংকের কর্তনকৃত চার্জ ফেরতযোগ্য নাও হতে পারে।

৬. যোগাযোগ নাছরুল উম্মাহ ফাউন্ডেশন, নিরিবিলি, প্লট-২, ব্লক-পি, সেকশন-৪, হাউজিং এস্টেট, কুমিল্লা। ফোন: ০১৮১৬-১৪৬৬৯১।

Scroll to Top